এশিয়ায় ৩০ ধাপ অবক্ষয় চুয়েটের

স্কোর বাড়লেও কিউএস র‍্যাঙ্কিংয়ে পিছাল চুয়েট

  • চুয়েটের স্কোর বেড়ে ৩৬.৯ হলেও অবস্থান দাঁড়িয়েছে ৪১৫তম
  • প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর বেড়ে ৬৬.১
  • দেশীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে চুয়েট

স্কোর বাড়লেও কিউএস র‍্যাঙ্কিংয়ে পিছাল চুয়েট
৬ নভেম্বর, ২০২৬ ১৫:১৯  

আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত বিশ্বমানের তালিকা বিশ্লেষণে দেখা যায়, সার্বিক অগ্রগতি ও স্কোর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছে দেশের শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলো কিউএস

৩ নভেম্বর, মঙ্গলবার 'কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭' প্রকাশ করে। তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টিরও বেশি প্রকৌশল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। সদ্য প্রকাশিত এ তালিকায় আন্তর্জাতিক সূচকে ৩০ ধাপ পিছিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪১৫তম অবস্থানে নেমে গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট); যেখানে গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ৩৮৫তম।

কিউএস র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত পারফরম্যান্স সূচক বিশ্লেষণে দেখা যায়, চুয়েটের সামগ্রিক স্কোর গত বছরের ৩৫.২ থেকে বেড়ে ৩৬.৯ হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে স্কোর গত বছরের ৫৮.৬ থেকে বেড়ে ৬৬.১ এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্র সূচকে ৩৬.১-এ দাঁড়িয়েছে। তবে একাডেমিক সুনাম সূচকে আগের ৩৭.৩ স্কোর কমে ৩৩.৯-এ নেমে এসেছে। অন্যান্য সূচকের মধ্যে নিয়োগকর্তাদের সুনামে ৫৪.৮, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৩৫.৫, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২৮.৫, পিএইচডিধারী কর্মী সূচকে ১৪.৮, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ে ২.৮, আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ২.৩, বিদেশি শিক্ষার্থী বিনিময়ে ১.৬ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১.০ নম্বর পেয়েছে প্রতিষ্ঠানটি।

গবেষণা ও প্রযুক্তিগত মূল্যায়নে আন্তর্জাতিক তালিকায় পেছালেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বাদশ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে চুয়েট। তবে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪ ধাপ পিছিয়ে ১০১তম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৯তম অবস্থানে বুয়েট ও ৩৭০তম অবস্থানে কুয়েট অবস্থান করছে। র‍্যাঙ্কিংয়ের এ বিষয়ে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যূরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বিশ্বমানের এ তালিকায় এশিয়ায় শীর্ষস্থান দখল করেছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দেশে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

//ডিবিটেক/রাকিব হাসসান/ডি্এসই/এফওই//