উপহারের তালিকায় এসি, টিভি, ফ্রিজ

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন রীমা

  • চট্টগ্রামের আছমা সুলতানা রীমা পেলেন একাধিক ইলেকট্রনিক্স পণ্য
  • বোয়ালখালীতে অনুষ্ঠানে উপহার তুলে দেন আমিন খান ও সাদিয়া আয়মান
  • ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এ রয়েছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন রীমা
৫ নভেম্বর, ২০২৬ ০১:৩৫  

একটি ফ্রিজ কিনে বিনামূল্যে এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পেয়েছেন তিনি। উপহারের তালিকায় রয়েছে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য।

চট্টগ্রামের বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারগুলো তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ অন্যরা।

রীমার পাওয়া উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পাওয়ায় তাঁর পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। খবরটি তাঁর এলাকাতেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়ালটনের তথ্য অনুযায়ী, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় সম্প্রতি বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন রীমা। কেনার পর তাঁর নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বার্তা পাঠানো হয়।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে রীমা বলেন, “ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ অনেকগুলো পণ্য উপহার পেয়েছি। এটা এক অবিশ্বাস্য ব্যাপার। ওয়ালটনের দেওয়া উপহারের পণ্যে আমার ঘর (হাউজ) সত্যিই ফুল (ভরে) হয়ে গেছে। আমার পরিবারে ওয়ালটন ফ্রিজের সঙ্গে আনন্দের জোয়ার নিয়ে এসেছি। ধন্যবাদ ওয়ালটনকে।”

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুম সামনে রেখে ওয়ালটন দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু করেছে। এ সিজনে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহারের সুবিধাও রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

বিক্রয়োত্তর সেবা দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এ ব্যবস্থায় গ্রাহকের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটি এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করছে।

//ডিবিটেক/ডব্লিউএসএ//এসএমই/এমভিএনও//