৩০৯তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসির প্রশাসন শাখা থেকে আদেশ জারি

বিটিআরসির ৮ কর্মকর্তাকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি

  • সহকারী পরিচালক পদমর্যাদার ৮ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী পরিচালক হলেন
    বিটিআরসির ৮ কর্মকর্তাকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি
    ৩০ জুলাই, ২০২৬ ১৪:৩০  

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৮ জন কর্মকর্তাকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়েছে। বিটিআরসির (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২ এর তফসিল অনুযায়ী এবং পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়। প্রশাসন শাখা থেকে সর্বোচ্চ তিনজন ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন থেকে ২জনসহ লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং ও এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন থেকে একজন করে এই পদন্নতি পেয়েছেন। 

    ৩০ জুলাই ২০২৬ তারিখে বিটিআরসির মহাপরিচালক (প্রশাসন) মোঃ মেহেদী উল-সহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  আদেশ অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত ৩০৯তম কমিশন সভার সিদ্ধান্ত অনুৃযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা স্কেলে) সহকারী পরিচালক/একান্ত সচিব পদ থেকে 'সিনিয়র সহকারী পরিচালক' পদে উন্নীত হয়েছেন।

    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মোহাম্মদ রুবেল মিয়া; ইএন্ডও বিভাগের শাহাদত হোসেন ও আমিনা পারভীন; এলএল বিভাগের মোঃ জোবায়ের হোসেন; ইএন্ডআই বিভাগের কল্লোল বড়ুয়া এবং প্রশাসন বিভাগের মোঃ আরিফুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম ও একান্ত সচিব মোঃ রবিউল ইসলাম। এই পদোন্নতি যোগদানের তারিখ হতে কার্যকর হবে এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চেয়ারম্যান, বিটিআরসি বরাবরে যোগদান করতে বলা হয়েছে।  
    //ডিবিটেক/এসএইচএ/ এমআইএস//