বৃহস্পতিবার খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও গৌরবময় ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের আগেই 'জুলাই ৩৬' ওয়েবসাইটে নিবন্ধন করে পছন্দের সময় নির্বাচন ও ই-টিকিট সংগ্রহ করতে হবে এর আগে ৫ আগস্ট (বুধবার) সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ঘটনা ঘটার পরপরই প্রযুক্তিগত দলিল ও অনুভূতি ডিজিটাল উপায়ে সংগ্রহ করায় এই জাদুঘরের গুরুত্ব অনন্য।অনলাইন টিকিট ও স্লট বুকিংয়ের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে ঐতিহাসিক স্মৃতি জাদুঘর
//ডিবিটেকে/এনএপি/এমএসআই//





