গিগাবাইটের নতুন কিউডি-ওএলইডি গেমিং মনিটর বাজারে
- গিগাবাইট দেশে ৬৩ হাজার টাকায় ২৭ ইঞ্চির জিও২৭কিউ২৪এ গেমিং মনিটর উন্মোচন করেছে
গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে দেশের বাজারে নতুন 'জিও২৭কিউ২৪এ' গেমিং মনিটর এনেছে গিগাবাইট। ২৭ ইঞ্চির এই কিউডি-ওএলইডি মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার টাকা।
নতুন এই মনিটরে ব্যবহার করা হয়েছে কিউএইচডি (২,৫৬০×১,৪১৪০) রেজল্যুশন, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং অতিদ্রুত ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। স্যামসাংয়ের কিউডি-ওএলইডি প্যানেল সমৃদ্ধ মনিটরটি ৯৯ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর সাপোর্ট করে এবং ১.০৭ বিলিয়ন রঙ প্রদর্শন করতে পারে। এতে প্রায় ১৫ লাখ:১ কনট্রাস্ট রেশিও ও এইচডিআর১০ প্রযুক্তি থাকা ছাড়াও গেমিং অভিজ্ঞতাকে মসৃণ করতে এআই ব্ল্যাক ইকুয়ালাইজার, আল্ট্রা ক্লিয়ার মোশন, ওএলইডি ভিআরআর অ্যান্টি-ফ্লিকার এবং ট্যাকটিক্যাল সুইচ ২.০ যুক্ত করা হয়েছে।
সংযোগের জন্য এতে রয়েছে দুটি এইচডিএমআই ২.১, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং হেডফোন জ্যাক, যা সহজেই গেমিং পিসি বা কনসোলের সাথে যুক্ত হতে পারে। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘জিও২৭কিউ২৪এ মনিটরটি এমন ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা ই-স্পোর্টস গেমিং, ভিডিও সম্পাদনা, গ্রাফিক্স ডিজাইন কিংবা প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা চান।
কিউডি-ওএলইডি ডিসপ্লে, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং দ্রুত রেসপন্স টাইমের সমন্বয়ে এটি প্রিমিয়াম গেমিং মনিটরের বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে।’ গিগাবাইটের একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে এটি বাজারজাত করছে।
//ডিবিটেক/আরএইচএম/এসএমই//
গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে দেশের বাজারে নতুন 'জিও২৭কিউ২৪এ' গেমিং মনিটর এনেছে গিগাবাইট। ২৭ ইঞ্চির এই কিউডি-ওএলইডি মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার টাকা।
নতুন এই মনিটরে ব্যবহার করা হয়েছে কিউএইচডি (২,৫৬০×১,৪১৪০) রেজল্যুশন, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং অতিদ্রুত ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম।