দেশে প্রথম এআই ফ্রেঞ্চ ডোর ফ্রিজ আনল স্যামসাং

দেশে প্রথম এআই ফ্রেঞ্চ ডোর ফ্রিজ আনল স্যামসাং
৬ এপ্রিল, ২০২৬ ১৯:৫৭  

দেশের বাজারে প্রথমবারের মতো ইন-বিল্ট এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ উন্মোচন করেছে স্যামসাং। স্মার্টথিংস কানেক্টিভিটি ও এআই এনার্জি মোডসহ আধুনিক ফিচারসমৃদ্ধ এই ফ্রিজ স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

৬ এপ্রিল, সোমবার জানা গেছে, গুলশান-২–এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে ফ্রিজটির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমান এবং রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশ গুপ্ত। র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মোঃ খালেদ বিন হাসান, হেড অব সেলস গোলাম আজম খান এবং জেনারেল ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম

অনুষ্ঠানে শাহরিয়ার বিন লুৎফর বলেন, আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় এই রেফ্রিজারেটরটি তৈরি করা হয়েছে। এটি দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের সর্দার মোঃ খালেদ বিন হাসান বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে আনার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই পণ্য যুক্ত হয়েছে। গ্রাহকদের জন্য কিস্তি ও ইএমআই সুবিধাও থাকবে।

আরএফ৫৯ মডেলে রয়েছে ফ্ল্যাট-ডোর ‘বিস্পোক’ ডিজাইন, যা আধুনিক রান্নাঘরের সঙ্গে মানানসই। এতে যুক্ত ‘এআই এনার্জি মোড’ ব্যবহারকারীর ব্যবহার বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ কমায়।

‘স্মার্টথিংস’ কানেক্টিভিটির মাধ্যমে স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে দূর থেকেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যাবে। দরজা খোলা থাকা বা তাপমাত্রা পরিবর্তনের মতো বিষয়েও তাৎক্ষণিক অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়া ‘পাওয়ার কুল’ ও ‘পাওয়ার ফ্রিজ’ ফিচার দূর থেকেই চালু করা সম্ভব।

দ্রুত কুলিংয়ের ক্ষেত্রে এই মডেলটি প্রতিযোগী পণ্যের তুলনায় ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করতে সক্ষম বলে জানানো হয়। পাশাপাশি ‘স্পেস-ম্যাক্স’ প্রযুক্তির মাধ্যমে বাইরের আকার না বাড়িয়েই ভেতরে ৬৪৯ লিটারের বড় ধারণক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

নতুন এই রেফ্রিজারেটরটি দেশজুড়ে র‍্যাংগস ই-মার্টের শোরুমগুলোতে পাওয়া যাবে।

ডিবিটেক/এমআর/ইকে