প্রতিযোগিতায় সেরা তরুণ উদ্ভাবকদের হাতে ট্রফি ও নিয়োগের সুযোগ

ইউনিলিভার বিজমায়েস্ট্রোজ ২০২৬-এর চ্যাম্পিয়ন টিম সোপ-আর-স্টারস

  • ১. 'বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬'-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে টিম 'সোপ-আর-স্টারস'
    ইউনিলিভার বিজমায়েস্ট্রোজ ২০২৬-এর চ্যাম্পিয়ন টিম সোপ-আর-স্টারস
    ৩০ জুলাই, ২০২৬ ১৭:৩৪  

    দেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ ছয় দলের তুমুল লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘সোপ-আর-স্টারস’। 

    বিজয়ী দলের সদস্যরা হলেন- মির রামিসা রাইয়ান রোজ, ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে টিম ‘লকড আউট’ এবং দ্বিতীয় রানারআপের ট্রফি অর্জন করেছে টিম ‘ব্রেকিং গুড’।  

    ‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপিকে এক প্ল্যাটফর্মে যুক্ত করে ইউনিলিভার। চূড়ান্ত পর্বে বিজয়ী নির্ধারণে বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। 

    আয়োজনটি দেশের তরুণ মেধাবীদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করে দিয়েছে।  

    প্রতিযোগিতার প্রাথমিক বাছাই ও কঠিন মূল্যায়ন প্রক্রিয়া শেষে ১৮ জন শীর্ষ প্রতিযোগী ফাইনালের ৬টি দলে জায়গা করে নেন। বিজয়ী ও প্রতিশ্রুতিশীল অংশগ্রহণকারীরা ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (ইউএফএলপি)-এর চূড়ান্ত সাক্ষাৎকার পর্বে সরাসরি অংশগ্রহণ, লিডারশিপ ইন্টার্নশিপ এবং বিভিন্ন এন্ট্রি-লেভেল পদে ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ পাবেন।  
    //ডিবিটেক/ পিআরএএন/ এসএমই//