উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও একাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ কোলাবোরেশনের নতুন দিগন্ত
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার তৈরির ইউজিসির উদ্যোগ
- .শিক্ষার্থীদের বৈশ্বিক সক্ষমতা বাড়াতে ২৫টি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু হচ্ছে
<
বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করা এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে ২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ৩০ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এসব কেন্দ্রে ৮টি আন্তর্জাতিক ভাষা শেখানো হবে এবং পর্যায়ক্রমে আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় তা সম্প্রসারিত হবে।
ইউজিসি চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশকে 'আঞ্চলিক এডুকেশন হাব' হিসেবে গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে একটি 'ইন্টারন্যাশনাল ডেস্ক' গঠন করা হবে। এছাড়া দেশের ৫টি পাবলিক ও ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 'মডেল এডুকেশন হাব' হিসেবে গড়ে তোলা হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং registrar কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
একই দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে 'Academia-Industry Collaboration for Innovation, Research and Market' শীর্ষক সেমিনারে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিশীল উদ্ভাবনকে জাতীয় ও বাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে শিল্পের সঙ্গে টেকসই অংশীদারত্ব অপরিহার্য। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। ড. মামুন জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
//ডিবিটেক/ পিআরএএন/ এসএমই//





