গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে প্রযুক্তি পণ্যগুলো উন্মোচন করলো

বাজারে এলো লেনোভোর নতুন আটটি মনিটর

  • দেশের বাজারে লেনোভো ব্র্যান্ডের নতুন আটটি মডেলের আধুনিক মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে
  • লিজিয়ন ও ডি সিরিজের এই মনিটরগুলোতে উচ্চগতির রিফ্রেশ রেট এবং নিখুঁত ডিসপ্লে প্যানেল রয়েছে
  • ক্রেতারা অনুমোদিত চ্যানেল থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সুবিধা পাবেন

বাজারে এলো লেনোভোর নতুন আটটি মনিটর
১৫ জুলাই, ২০২৬ ২৩:৫৯  

স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক। দেশের বাজারে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো-এর আটটি নতুন মডেলের মনিটর নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। নতুন এই মনিটরগুলো কাজের পাশাপাশি গেমার ও ক্রিয়েটরদের দারুণ অভিজ্ঞতা দেবে।

রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান 'সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬'-এ ১১ জুলাই শনিবার এই মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর লেনোভো বিজনেস হেড মোঃ রেজাউল করিম তুহিন।

অফিস ও পড়াশোনার জন্য এসেছে লেনোভো এল২৪-৪সি, এল২৪ডি-৪সি, এল২৭-৪সি ও ডি৩২-৪০ মডেল। গেমারদের জন্য এসেছে লিজিয়ন সিরিজের ২৪-১০, ২৭-১০, ২৭কিউ-১০ এবং ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০।

লিজিয়ন বিজনেস হেড মোঃ রেজাউল করিম তুহিন বলেন, "গেমার, কন্টেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো এনেছি। তবে গ্রাহকদের অনুরোধ করব, গ্রে-মার্কেট এড়িয়ে অথরাইজড চ্যানেল থেকেই জেনুইন পণ্য কিনুন - তবেই মিলবে ৩ বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা।" ৩ বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ মনিটরগুলো এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অনুমোদিত সকল শাখায় পাওয়া যাচ্ছে।
//ডিবিটেক/এজিবি/এসএমই//