৬ ও ৭ নম্বর সৃজনশীল প্রশ্ন পর্যালোচনায় আন্তঃশিক্ষা বোর্ড; পরীক্ষার্থীদের ক্ষতি হবে না বলে আশ্বাস।

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল প্রমাণিত হলে পূর্ণ নম্বর

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে।

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল প্রমাণিত হলে পূর্ণ নম্বর
১৩ জুলাই, ২০২৬ ১৯:৪২  

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অভিযোগে সংশ্লিষ্ট প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। প্রয়োজনে ওই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।

১৩ জুলাই, সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ বোর্ড কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

এতে আরও বলা হয়, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

একই সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি পর্যালোচনার কথা জানিয়ে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে, মূল্যায়নের ক্ষেত্রে তাদের স্বার্থ অক্ষুণ্ন রাখা হবে।
//ডিবিটেক/এফআই/এসই//