তরুণ প্রকৌশলীদের সংযোগে প্রযুক্তিনির্ভর সহযোগিতা জোরদারে

পেট্রোবাংলা প্রকৌশলীদের নিয়ে প্রথম আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পেট্রোবাংলা প্রকৌশলীদের নিয়ে প্রথম আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১১ জুলাই, ২০২৬ ১৮:৩১  

জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ প্রকৌশলী ও কর্মকর্তাদের মধ্যে প্রযুক্তিনির্ভর সহযোগিতা, পেশাগত নেটওয়ার্কিং এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 'ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬'। পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন কোম্পানির তরুণ কর্মকর্তাদের সংগঠন পেট্রো কোম্পানিজ ইয়ুথ অ্যাসোসিয়েশন (পিসিওয়াইএ) এ আয়োজন করে।

১১ জুলাই, শনিবার রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির মধ্যে ১০টি দলের তরুণ কর্মকর্তারা অংশ নেন।

ফাইনালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) চ্যাম্পিয়ন এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সম্মানী সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিওয়াইএর সভাপতি প্রকৌশলী মীর মোবারক হোসেন।

এ সময় পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য পুরস্কারও প্রদান করা হয়।

আয়োজকদের মতে, দেশের জ্বালানি ও গ্যাস খাত দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় তরুণ প্রকৌশলী ও কর্মকর্তাদের মধ্যে পেশাগত যোগাযোগ, নেতৃত্বের বিকাশ, দলগত কাজের সংস্কৃতি এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

তারা জানান, ভবিষ্যতেও প্রযুক্তি, উদ্ভাবন, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা উন্নয়নকে কেন্দ্র করে এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন পিসিওয়াইএর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহিন আমীর খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জাকিরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ তারেকসহ 

//ডিবিটেক/এফএ/ইকে//