১৭ জুলাই পর্যন্ত থাকছে ব্র্যান্ড ডে, ট্র্যাকশন ডিল, ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি ও ব্যাংক–মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিশেষ অফার

দারাজে শুরু ‘৭.৭ সুপার সেভিংস সেল’, ৮০% পর্যন্ত ছাড়

দারাজ বাংলাদেশ ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু করেছে ‘৭.৭ সুপার সেভিংস সেল’। ১৭ জুলাই পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়, ব্র্যান্ডভিত্তিক অফার, ফ্রি ডেলিভারি, ব্যাংক ও বিকাশের বিশেষ সুবিধার পাশাপাশি প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ থাকছে।

দারাজে শুরু ‘৭.৭ সুপার সেভিংস সেল’, ৮০% পর্যন্ত ছাড়
৬ জুলাই, ২০২৬ ১৩:৩৩  

৬ জুলাই রাত ৮টা থেকে নিজেদের ফ্লাগশিপ ‘৭.৭ সুপার সেভিংস সেল’ শুরু করছে দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।  আগামী ১৭ জুলাই, ২০২৬ চলমান এই অনলাইন সেলে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

বর্ষার অনলাইন কেনাকাটার এই উৎসবের উদ্বোধনী দিনে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে মাত্র ছয় ঘণ্টার জন্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে বিশেষ মূল্যছাড়। এছাড়া ৭, ৮, ১০, ১৫ ও ১৭ জুলাই নির্ধারিত দিনে সাত ঘণ্টাব্যাপী ব্র্যান্ড রাশ আওয়ার আয়োজন করা হবে। ৯ জুলাইয়ের বিশেষ আকর্ষণ ‘ট্র্যাকশন ডিল’, যেখানে নির্বাচিত জনপ্রিয় পণ্য মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় কেনার সুযোগ থাকবে। সীমিত সময় ও স্টকের এ অফার গ্রাহকদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।

একইভাবে থাকছে বিভিন্ন ব্র্যান্ড ডে। ৮ জুলাই ভিশন, ৯ জুলাই ইউনিলিভার, ১০ জুলাই রিয়েলমি, ১২ জুলাই রেকিট, ১৩ জুলাই ভিট, ১৪ জুলাই টপ টেক জোন, ১৫ জুলাই ম্যারিকো এবং ১৬ জুলাই ওরাইমো ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। পাশাপাশি কর্মদিবসভিত্তিক বিভিন্ন ক্যাটাগরি ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন।

দারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকছে। এছাড়া সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড়ের বিশেষ ডিসকাউন্ট ভাউচারও দেওয়া হবে। ফলে ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য আরও সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।

এছাড়াও ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’- এ ডেটলের পণ্যে ন্যূনতম ২৯৯ টাকার কেনাকাটা করে সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারের জন্য পাঁচজন গ্রাহক জিতে নিতে পারবেন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। পুরস্কারের তালিকায় রয়েছে মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি বেজেল-লেস গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এয়ার ফ্রায়ার এবং ফিলিপস মিক্সার গ্রাইন্ডার।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে দারাজ তাদের ‘এভরিডে লো প্রাইস (ইডিএলপি)’ বা দারাজ চয়েস চ্যানেলকে আরও শক্তিশালী করেছে। এ চ্যানেলের মাধ্যমে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি গিফটের পাশাপাশি ফ্রি ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।

এবারের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাস্যুট ন্যাচারালে ও হিমালয়া, আর সিলভার পার্টনার হিসেবে অংশ নিয়েছে সেসা ও গোদরেজ। এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে বিশেষ অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

পেমেন্ট পার্টনারদের পক্ষ থেকেও থাকছে অতিরিক্ত সুবিধা। দারাজ–ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ড ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডধারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য দারাজ চয়েস চ্যানেলে থাকছে বিশেষ অফার। পাশাপাশি বিকাশ ব্যবহারকারীরা নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে EBL ZIP-এর মাধ্যমে টেলিভিশন, এয়ার কন্ডিশনার ও নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় সর্বোচ্চ ছয় মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা থাকবে।

দারাজ বাংলাদেশ জানিয়েছে, ৭.৭ সুপার সেভিংস সেল উপলক্ষে গ্রাহকরা দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজে প্রতিদিনের ডিল, ব্র্যান্ড অফার এবং পুরস্কারের বিস্তারিত তথ্য জানতে পারবেন। একই সঙ্গে দারাজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে সর্বশেষ আপডেট প্রকাশ করা হবে।

//ডিবিটেক/এজেডবিপি/এমআই//