রাজশাহীতে নেক্সট লিডার্সের উদ্যোক্তা
ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তি ব্যবহারে ৪০ উদ্যোক্তার মতবিনিময়
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৭ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীতে নেক্সট লিডার্সের উদ্যোক্তা
ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তি ব্যবহারে ৪০ উদ্যোক্তার মতবিনিময়
উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে রাজশাহীতে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি নেক্সট লিডার্স। নগরের হোটেল এক্স, ইনডেক্স প্লাজায় ১৯ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রায় ৪০ জন উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার, পরিচালক এবং মার্কেটিং ও ব্যবসা উন্নয়ন খাতের পেশাজীবী অংশ নেন।
অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার বিভিন্ন সমস্যা, ব্যবসা সম্প্রসারণ, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক যোগাযোগ নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়। পাশাপাশি বাজার গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে ২২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের নিজেদের ব্যবসার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে উদ্যোক্তাদের মধ্যে নতুন যোগাযোগ তৈরি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজনে হোয়াটসঅ্যাপ এপিআই সলিউশন পার্টনার হিসেবে ছিল ওয়াসেনসি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার ছিল পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার (পিআরসিসি) এবং অফিসিয়াল লোকাল কমিউনিটি পার্টনার ছিল জেসিআই রাজশাহী। এআই অটোমেশন পার্টনার হিসেবে ছিল সেলোরাএক্স এবং কৌশলগত অংশীদার ছিল নূর গার্মেন্টস।
গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে হারামাইন স্টোর, জৌদ, গ্রো অর্গানিক, কাজীরহাট গ্যালারি ও বিসকাট। নেক্সট লিডার্স জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
//ডিবিটেক/এসএমই/এমআইএসটি//
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

