বৈশ্বিক চিপ সংকট ও জুলাইয়ের নতুন কর কাঠামোর মধ্যেও দাম কমাল প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো

দাম বাড়ানোর বাজারে উল্টো পথে টেকনো! বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ক্যামন ও পোভা সিরিজ

বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং দেশের বাজারে নতুন কর পরিবর্তনের কারণে যখন অন্য সব ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখন উল্টো পথে হেঁটে দাম কমিয়েছে গ্লোবাল প্রিমিয়াম ব্র্যান্ড ‘টেকনো’। ১ জুলাই থেকে ব্র্যান্ডটির জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের স্মার্টফোনগুলো আরও কম দামে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা ফোন ‘ক্যামন ৫০’-এর দুটি ভ্যারিয়েন্টেই সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে। 

দাম বাড়ানোর বাজারে উল্টো পথে টেকনো! বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ক্যামন ও পোভা সিরিজ
৫ জুলাই, ২০২৬ ০৯:৪০  

বর্তমান বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের আকস্মিক মূল্যবৃদ্ধি, যন্ত্রাংশের সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন উৎপাদন খরচ ও দামের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। যার ফলে বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশের বাজারেও স্মার্টফোনের দাম বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে চলতি জুলাই মাস থেকে স্থানীয় কর কাঠামোর পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে দাম আরও বাড়তে পারে। যেখানে দেশের অন্য সব নামী স্মার্টফোন ব্র্যান্ডগুলো ফোনের দাম বাড়ানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, সেখানে সম্পূর্ণ ভিন্ন ও গ্রাহকবান্ধব এক সাহসী পথে হাঁটছে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড ‘টেকনো’ (TECNO)।

দেশের আরও বেশি মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো গত ১ জুলাই থেকে তাদের অন্যতম ‘ক্যামন’ (Camon) ও ‘পোভা’ (Pova) সিরিজের হ্যান্ডসেটগুলোর দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে।

গত ৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় যেখানে অনেক কোম্পানি ক্রেতাদের ওপর বাড়তি খরচের বোঝা চাপানোর কথা ভাবছে; সেখানে গ্রাহকদের স্বস্তি দিতে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন এখন মিলবে আরও কম দামে। এর মধ্যে বাজারে সাড়া জাগানো ফ্ল্যাগশিপ ক্যামেরার ডিভাইস ‘ক্যামন ৫০’-এর দাম এক ধাক্কায় অনেক কমানো হয়েছে।

টেকনো ক্যামন ৫০-এর নতুন দাম:

  • ক্যামন ৫০ (২৫৬ জিবি স্টোরেজ + ৮ জিবি র‍্যাম): এই ভ্যারিয়েন্টটির আগের অফিশিয়াল দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। ৩,০০০ টাকা ছাড়ের পর বর্তমানে এটি মাত্র ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

  • ক্যামন ৫০ (১২৮ জিবি স্টোরেজ + ৮ জিবি র‍্যাম): এই মডেলটির আগের মূল্য ছিল ৩৪,৯৯৯ টাকা। ৩,০০০ টাকা ডিসকাউন্টের পর এটি এখন মাত্র ৩১,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) কিনতে পারছেন গ্রাহকেরা।

ক্যামেরা ও পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত এই ফোনটির দাম কমায় সাধারণ গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা অর্জন আরও সহজলভ্য হলো। তবে টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ অফারটি কেবল সীমিত সময়ের জন্যই প্রযোজ্য থাকবে।

জুলাই মাস থেকে দেশীয় বাজারে সম্ভাব্য দাম পরিবর্তনের এই কঠিন প্রেক্ষাপটে টেকনোর এই সময়োপযোগী সিদ্ধান্ত প্রমাণ করে যে—উদ্ভাবন, হাই-পারফরম্যান্স এবং কোয়ালিটি শতভাগ বজায় রেখেও অতিরিক্ত খরচের চাপ সরাসরি গ্রাহকের ওপর না চাপিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব। নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে ব্র্যান্ডটি বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করল।

//ডিবিটেক/এমএআর/ইকে//