প্যান্ডামার্ট থেকে আইসক্রিম কিনে প্লে-স্টেশন ৫সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ

বিশ্বকাপ উপলক্ষে ফুডপ্যান্ডা ও সেভয়ের ‘ফুটবল কার্নিভাল’

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ফুডপ্যান্ডা ও সেভয় আইসক্রিম যৌথভাবে ‘সেভয় ফুটবল কার্নিভাল’ শুরু করেছে। এ ক্যাম্পেইনে প্যান্ডামার্ট থেকে নির্ধারিত আইসক্রিম কিনে প্লে-স্টেশন ৫, প্রিমিয়াম উপহার এবং বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা।

বিশ্বকাপ উপলক্ষে ফুডপ্যান্ডা ও সেভয়ের ‘ফুটবল কার্নিভাল’
২ জুলাই, ২০২৬ ০৯:৪১  

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং সেভয় আইসক্রিম যৌথভাবে ‘সেভয় ফুটবল কার্নিভাল’ নামে একটি প্রচারাভিযান শুরু করেছে। এই উদ্যোগের আওতায় প্যান্ডামার্ট থেকে নির্ধারিত সেভয় আইসক্রিম কিনে ক্রেতারা প্লে-স্টেশন ৫সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন।

প্রচারাভিযান চলাকালে প্যান্ডামার্ট থেকে যেকোনো স্বাদের ‘সেভয় ডিসকোন’ কিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রচারাভিযান চলাকালে সবচেয়ে বেশি ‘সেভয় ডিসকোন’ কেনা ক্রেতা পাবেন একটি ‘প্লে-স্টেশন ৫ ফুটবল কম্বো প্যাক’। এতে থাকবে একটি প্লে-স্টেশন ৫ গেমিং কনসোল, একটি অতিরিক্ত নিয়ন্ত্রণ যন্ত্র এবং ‘ইএ স্পোর্টস এফসি ২৫’ খেলার ডিস্ক।

এ ছাড়া সেভয় আইসক্রিমের শীর্ষ ১০ জন ক্রেতাকে প্রায় দুই হাজার ৩০০ টাকা মূল্যের একটি করে ‘সেভয় ডিলাইট বক্স’ দেওয়া হবে।

প্রচারাভিযানে সাধারণ ক্রেতাদের জন্যও থাকছে বিশেষ মূল্যছাড়। নির্ধারিত কিছু প্রিমিয়াম ও সাধারণ টাব আইসক্রিমে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। পাশাপাশি বিশেষভাবে প্রস্তুত করা প্রিমিয়াম কাপ বান্ডেলও পাওয়া যাবে।

//ডিবিটেক/এইইচসি/এমইউআইএম//