২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচিত, বিজ্ঞান ও পরমাণু সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির অঙ্গীকার

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের সভাপতি শামীমা, সম্পাদক শরীফুল

বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের ২০২৬-২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শামীমা সুলতানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম শরীফুল ইসলাম।

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের সভাপতি শামীমা, সম্পাদক শরীফুল
৩০ জুন, ২০২৬ ২১:৪১  
১ জুলাই, ২০২৬ ০০:৫৪  

বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) ২০২৬-২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা সুলতানা (লাবু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক সংবাদমাধ্যম ভাইটাল বাংলার সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।

৩০ জুন, মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনটির নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ। নির্বাচন কমিশনার ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বী সৌরভ।

নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা)। যুগ্ম সম্পাদক হয়েছেন জাহেদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয় (নিউজ টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান (স্টার নিউজ), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রানা এবং যোগাযোগ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক ভূঁইয়া রবিন (সময় টেলিভিশন)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল সাজ্জাত (একাত্তর টেলিভিশন), দেবাশীষ রায় (সময় টেলিভিশন) এবং মো. মুজাহিরুল হক রুমেন (একাত্তর টেলিভিশন)।

নবনির্বাচিত সভাপতি শামীমা সুলতানা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। স্বাস্থ্য, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ কাজ করবে।

//ডিবিটেক/এআরবি/ইকে//