কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী
কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সরের উন্নয়নের দুয়ার খুলে দিয়ে পদার্থবিজ্ঞানে ২০২৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বিজ্ঞানী জন ক্লার্ক, ফরাসি বিজ্ঞানী মিশেল এইচ. ডেভোরেট এবং মার্কিন বিজ্ঞানী জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য তাদের মনোনীত করা হয়।
বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
তিন বিজ্ঞানীর আবিষ্কার নিয়ে নোবেল প্রাইজ কৃর্তপক্ষ জানিয়েছে, চিপের ওপর পরিচালিত তাদের পরীক্ষাগুলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের কার্যক্রমকে প্রদর্শন করেছে।
পদার্থবিজ্ঞানের একটি বড় প্রশ্ন হলো- কোনো সিস্টেম ঠিক কতটা বড় হলে তা কোয়ান্টাম যান্ত্রিক প্রভাব প্রদর্শন করতে পারে? নোবেল বিজয়ীরা একটি ইলেকট্রিকাল সার্কিট নিয়ে পরীক্ষা করে কোয়ান্টাম মেকানিকাল টানেলিং এবং কোয়ান্টাইজড এনার্জি লেভেল প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।
নোবেল কর্তৃপক্ষ বলছে, এই আবিষ্কার কোয়ান্টাম প্রযুক্তির পরবর্তী প্রজন্ম বিকাশের নতুন সুযোগ তৈরি করেছে। এর মধ্যে আছে, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটারস এবং কোয়ান্টাম সেন্সর।
জন ক্লার্ক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালফোর্নিয়ার (বার্কলি) অধ্যাপক। আর ইউনিভার্সিটি অব ক্যালফোর্নিয়ার (সান্তা বারবারা) অধ্যাপক হলেন মিশেল এইচ ডেভোর ও জন এম মার্টিনেস।
গত বছর মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ ক্যানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রি হিন্টন।
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সেপ্টেম্বর চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।







