এখন থেকে প্রতিষ্ঠানটি ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন ও ব্যবস্থাপনা সেবা দেবে

বিটিসিএলের ডোমেইন রিসেলার হলো আম্বার আইটি

বিটিসিএলের অনুমোদিত রিসেলার হিসেবে আম্বার আইটি এখন দ্রুত ও সহজে ডট বিডি এবং ডট বাংলা ডোমেইন নিবন্ধন ও ব্যবস্থাপনা সেবা প্রদান করছে।

বিটিসিএলের ডোমেইন রিসেলার হলো আম্বার আইটি
২৮ জুন, ২০২৬ ১২:৩২  

রাষ্ট্রায়ত্ব টেলিসেবা প্রতিষ্ঠান বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে টপ লেভেল কান্ট্রি ডোমেইন ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সেবা প্রদান শুরু করেছে দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড।

এর পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে ডট কম, ডট নেট, ডট ইনফো ও ডট ওআরজি ডোমেইনসহ ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই-মেইল সার্ভিসও দিচ্ছে তারা। ২৮ জুন, রবিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়ো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনলাইনে দেশীয় পরিচয় ও ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে ডট বিডি এবং ডট বাংলা ডোমেইনের ব্যবহার দিন দিন বাড়ছে। গ্রাহকদের এই চাহিদা বিবেচনায় আম্বার আইটি সহজ ও নিরাপদ ডোমেইন নিবন্ধন সেবা চালু করেছে, যেখানে গ্রাহকরা দ্রুত অ্যাক্টিভিশন সুবিধা পাবেন। মোবাইল ব্যাংকিং ও কার্ডের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধের সুযোগ থাকায় যেকোনো স্থান থেকে সহজেই আবেদন করা যাবে। এছাড়া ডোমেইনের সঙ্গে বিনামূল্যে ডিএনএস হোস্টিং, ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল এবং নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন সুবিধা পাবেন গ্রাহকরা।

//ডিবিটেক/এইচএএইচ/এমআইএইচ//