বাংলালিংকের আইসক্রিমপ্রেমীদের জন্য সুখবর

বাংলালিংকের আইসক্রিমপ্রেমীদের জন্য সুখবর
৩ আগষ্ট, ২০২৫ ২২:৪০  
৪ আগষ্ট, ২০২৫ ০৮:৪০  

আইসক্রিমপ্রেমীদের বাড়তি আনন্দ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। ফলে এখন থেকে সেভয় আইসক্রিমের সব অনলাইন কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন অপারেটরটির অরেঞ্জ ক্লাব সদস্যরা। এছাড়াও, দেশজুড়ে সেভয় গ্যালারি আউটলেটগুলোতে গিয়ে স্কুপস ও মিল্কশেকসহ বিভিন্ন এলিট পণ্যে অরেঞ্জ ক্লাবের সদস্যরা পাবেন ১০ শতাংশ বিশেষ ছাড় 

এ লক্ষ্যে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলালিংক।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “অরেঞ্জ ক্লাবের সদস্যদের জীবনে বাড়তি স্বাচ্ছন্দ্য যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। আর সেভয়ের সাথে আমাদের  অংশীদারিত্ব সেই অঙ্গীকারেরই প্রতিফলন। সেভয়ের মত জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করার লক্ষ্য শুধুমাত্র ডিসকাউন্ট সুবিধা নিশ্চিত করাই নয়; পাশাপাশি, আমরা চাই, আমাদের মূল্যবান গ্রাহকদের অভিজ্ঞতা হোক হয়ে উঠুক আরও অর্থবহ ও স্মরণীয়।”  

এ অংশীদারিত্ব নিয়ে সেভয় আইসক্রিমের মার্কেটিংয়ের সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার বলেন, “বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমরা বাংলালিংকের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের কাছে আমাদের মানসম্পন্ন পণ্য ও সতেজ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাইএই অংশীদারিত্ব আমাদের আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”