বিদায়ী আইসিটি সচিবকে সংবর্ধনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিদায়ী আইসিটি সচিবকে সংবর্ধনা
৪ জুন, ২০২৬ ১৫:৩৭  

বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলো  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ৪ জুন, বৃহস্পতিবার আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা এবং সুদীর্ঘ প্রশাসনিক প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। তিনি দেশের আইসিটি খাতের অবকাঠামোগত উন্নয়নে বিদায়ী সচিবের অবদানের কথা স্মরণ করে তার ভবিষ্যৎ কর্মজীবন ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত আইসিটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদায়ী সচিবের সাথে কাজ করার অভিজ্ঞতা ও তার গতিশীল কর্মময় জীবনের বিভিন্ন অনুকরণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেন তার আবেগঘন সমাপনী বক্তব্যে আইসিটি বিভাগে কর্মরত থাকাকালীন কর্মপরিবেশের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি তার দায়িত্ব পালনকালে সব ধরনের প্রশাসনিক কাজে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য মন্ত্রী, উপদেষ্টা এবং সহকর্মী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/ডিবিটেক/এমজেইউ/ইকে/