বিচারপতি গোলাম মর্তূজার হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

বিচারপতি গোলাম মর্তূজার হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার
Golam Murtaza Mojumder
১ এপ্রিল, ২০২৬ ০৯:৫০  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে।

 ১ এপ্রিল, বুধবার ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে বিচারপতির ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, গত ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ১৮ মার্চ অজ্ঞাত ব্যক্তিরা চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে। এর মাধ্যমে বিভিন্ন অপকর্ম সংঘটিত হওয়ার আশঙ্কার কথাও বলা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছিল।

ডিবিটেক/এমএআর/ইকে