সৈয়দপুর রুটে ভাড়া কমালো এয়ার অ্যাস্ট্রা

সৈয়দপুর রুটে ভাড়া কমালো এয়ার অ্যাস্ট্রা
২৭ মে, ২০২৬ ০০:০৩  

ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-সৈয়দপুর ও সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। নির্ধারিত সময়ে যাত্রীরা সর্বনিম্ন ৩ হাজার ৩৫০ টাকায় ভ্রমণের সুযোগ পাবেন।

এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ ২৬ মে, মঙ্গলবার জানায়, ১৯ মে থেকে ২৯ মে পর্যন্ত সৈয়দপুর-ঢাকা রুটে এবং ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে।

তবে অফারটি সীমিত আসনের জন্য প্রযোজ্য এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে এয়ার অ্যাস্ট্রা প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা এয়ারলাইন্সটির ওয়েবসাইট ও অনুমোদিত বিক্রয় চ্যানেলের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

/ডিবিটেক/এসআই/ইকে/