ডিজিটাল পেমেন্টে জোর, ‘ক্যাশলেস ইউনিট’ এখন ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
দেশে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ও নগদবিহীন লেনদেন ব্যবস্থা শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিদ্যমান ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২৩ মে, শনিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়, দেশব্যাপী বাংলা কিউআরভিত্তিক লেনদেন সম্প্রসারণে গতি আনতে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) প্রধান কার্যালয়ের বিদ্যমান ইউনিটের নাম অবিলম্বে পরিবর্তন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমানো এবং বাংলা কিউআর প্ল্যাটফর্ম দ্রুত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় ব্যাংক, এমএফএস ও পিএসপিগুলোকে মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সহজ ব্যবহারের জন্য অ্যাপের হোমপেজে বাংলা কিউআর পেমেন্ট অপশন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্চেন্ট পেমেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণে বৈধ ট্রেড লাইসেন্সধারী খুচরা হিসাবধারীদের বাংলা কিউআর চ্যানেলে যুক্ত করতে সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত নতুন গ্রাহক নিবন্ধন ও মার্চেন্ট অনবোর্ডিংয়ের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ কর্মপরিকল্পনা আগামী ৩ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পিএসডি-১ বিভাগে জমা দিতে হবে।
মাঠপর্যায়ে সেবাটির প্রচার ও তদারকির জন্য প্রতিটি তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় একজন করে ‘বাংলা কিউআর ব্র্যান্ডিং অফিসার’ নিয়োগের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
/ডিবিটেক/বিএসএস/ ইকে/
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
৮ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

