বুয়েটের সার্টিফিকেশনে শীর্ষস্থান ধরে রাখল অপো
দীর্ঘমেয়াদি স্মুথনেস, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ডিউরেবিলিটি বা স্থায়িত্বের জন্য দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট (বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) থেকে বিশেষ সার্টিফিকেশন ও স্বীকৃতি অর্জন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ‘এ’ সিরিজের স্মার্টফোনগুলোর ওপর বিশেষ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বুয়েট এই মানসনদ প্রদান করে।
২৩ মে, শনিবার অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক এই অর্জন দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে অপোর কারিগরি অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করল।
বুয়েটের সার্টিফিকেশন ও ল্যাব টেস্টের তথ্য অনুযায়ী, নির্বাচিত অপো এ সিরিজের স্মার্টফোনগুলো উন্নত কালারওএস প্রযুক্তির কারণে সর্বোচ্চ ৬ বছর ব্যবহারের পরও একদম নতুন ফোনের মতো নিরবচ্ছিন্ন ও রেসপন্সিভ পারফরম্যান্স দিতে সক্ষম। ব্যবহারকারীরা অ্যাপ পরিবর্তন, কনটেন্ট ব্রাউজিং, গেমিং কিংবা সারাদিন মাল্টিটাস্কিংয়ের সময় কোনো ধরনের পারফরম্যান্স স্লোডাউন বা ল্যাগ ছাড়াই ফ্লুইড ট্রানজিশন উপভোগ করতে পারবেন। অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট প্রযুক্তির কল্যাণে ডিভাইসগুলো দীর্ঘ বছর নিয়মিত চার্জিংয়ের পরও ব্যাটারির স্বাস্থ্য ও অল-ডে ব্যাকআপ নতুনের মতোই ধরে রাখতে পারে, যা সকালের কর্মব্যস্ততা থেকে শুরু করে রাতের বিনোদন পর্যন্ত স্থিতিশীল সাপোর্ট দেয়।
স্মুথনেস ও ব্যাটারি লাইফের পাশাপাশি ফোনগুলোর অলরাউন্ড ডিউরেবিলিটি বা হার্ডওয়্যার কাঠামোর স্থায়িত্বও বুয়েটের পরীক্ষায় বিশেষভাবে সার্টিফায়েড হয়েছে। দৈনন্দিন ব্যবহারের চাপ, দীর্ঘসময় হ্যান্ডলিং এবং ছোটখাটো দুর্ঘটনাজনিত আঘাত সহ্য করার উপযোগী করে এর চ্যাসিস ও বডি তৈরি করা হয়েছে।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীরা যেন শুধু প্রথম দিনের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে স্থিতিশীল অভিজ্ঞতা পান, সেই লক্ষ্যেই অপো কাজ করছে। বুয়েটের এই স্বীকৃতি গ্রাহকদের প্রতিদিন আত্মবিশ্বাসের সাথে ডিভাইস ব্যবহারের প্রেরণা জোগাবে।
/ডিবিটেক/এনআই/এমইউএম//



