ঈদে ৪০ হাজার টাকা বাজেটের স্মার্টফোন
ঈদুল আজহাকে সামনে রেখে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন অনেকেই। ৪০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা, বড় ব্যাটারি ও গেমিং সুবিধাসহ বেশ কয়েকটি স্মার্টফোন এখন বাজারে মিলছে। বাংলাদেশেই অ্যাসেম্বেল হওয়া এসব ফোনের নির্মাতা ও পরিবেশক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঈদ উপলক্ষে বিভিন্ন মডেলে বিশেষ অফার ও উপহার সুবিধাও থাকছে।
ঈদে টেকনো ব্র্যান্ডের দুইটি ফোন রয়েছে ৪০ হাজার টাকার মধ্যে। ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের টেকনো ক্যামন ৫০ ফোনের দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা।
৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১৪৪ হার্জ ডিসপ্লে। সঙ্গে আছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। আর টেবনো পোভা কার্ভ ২ ফাইভজি মডেলের ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে রয়েছে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৪৫ ওয়াট চার্জিং ও ডলবি অ্যাটমস সাপোর্ট।
বিপরীতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা এবং হেলিও জি১০০ প্রসেসর সমৃদ্ধ অপো এ৬এস প্রো ফোরজি’র ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৯ হাজার ৯৯০ টাকা। অরা লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে ভিভো ভি৬০ লাইট ফোরজি ফোনে। ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৪ হাজার ৯৯৯ টাকা।
গেমিংয়ের জন্য ইনফিনিক্স জিটি ৩০ প্রো-তে রয়েছে ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর ও ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে আছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৭ হাজার ৯৯৯ টাকা।
একইভাবে ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের রিয়েলমি ১৪ ফাইভজি’রদাম প্রায় ৪১ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১২ জিবি র্যাম।
//ডিবিটেক/এজেডসি/ইকে//



