শ্রেণিকক্ষের পাঠদান ও আধুনিক করপোরেট প্রযুক্তির মেলবন্ধন
আর্মি আইবিএতে 'রিয়েল ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং' কর্মশালা অনুষ্ঠিত
- আর্মি আইবিএ সাভারে ফিন্যান্সফি-র সৌজন্যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং সেশন অনুষ্ঠিত
- ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং মেজর শিক্ষার্থীদের বিনামূল্যে মিলবে 'Financfy Pro' সুবিধা
- এক্সেল ও ফিনটেক সফটওয়্যার ব্যবহারের দক্ষতা বৃদ্ধির ওপর জোর
সাভার, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর): ক্লাউড-বেসড ফিনটেক সলিউশন, রিয়েল-টাইম ক্যাশ ফ্লো অডিটিং এবং আধুনিক ডিজিটাল অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের করপোরেট সংস্কৃতির উপযোগী করে গড়ে তুলতে সাভার সেনানিবাসস্থ আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনে (আর্মি আইবিএ) অনুষ্ঠিত হলো একটি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং সেশন। গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইনস্টিটিউটের কালচার ডে-র অংশ হিসেবে "Financfy Presents Real World Accounting, From Classroom to Cash Book" শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। ভিভাসফট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান 'ফিন্যান্সফি' এবং আর্মি আইবিএ-র 'বিজনেস ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাব' যৌথভাবে সেশনটি পরিচালনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএ-র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক আফজাল হোসেন। এ সময় ফিন্যান্স বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। সেশনে বিশ্ববিদ্যালয়টির চূড়ান্ত বর্ষসহ ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।
স্বাগত বক্তব্যে সহকারী অধ্যাপক আফজাল হোসেন দেশীয় প্রযুক্তির বিকাশকে সাধুবাদ জানিয়ে বলেন, "বাংলাদেশে ফিনটেক ও নিজস্ব সফটওয়্যার নিয়ে কাজ করা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং আনন্দের বিষয়।"
সেশনে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকীয় তত্ত্ব এবং বাস্তব করপোরেট ফিন্যান্সিয়াল অপারেশনের মধ্যকার পার্থক্যগুলো তুলে ধরা হয়। ফিন্যান্সফির প্রধান হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. তারতিবুর রশিদ শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং সফটওয়্যারের গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানিয়ে বলেন, "এক্সেলের দক্ষতা আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু একটি আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকলে তা আপনাকে মূল পদে বসতে সাহায্য করবে।"
আর্মি আইবিএ-র অ্যাকাউন্টিং ও ফিন্যান্স মেজরধারী শিক্ষার্থীরা যাতে একাডেমিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারেন, সেজন্য ফিন্যান্সফি তাদের 'Financfy Pro' ফিচারগুলো শিক্ষামূলক কাজের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ ঘোষণা করেছে। শিক্ষকমণ্ডলীর মাধ্যমে এই প্ল্যাটফর্মটির এক্সেস ধাপে ধাপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হবে।
কর্মশালাটি পরিচালনা করেন ফিন্যান্সফির কনসালট্যান্ট অমিত দেবনাথ, বিজনেস লিড আবুল খায়ের মোল্লা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. তারতিবুর রশিদ, হেড অব সাপোর্ট রাজু আহমেদ রাজ, এসকিউএ ইঞ্জিনিয়ার তানহা তাহিতি, বিজনেস ডেভেলপমেন্ট প্রতিনিধি শাহরিয়ার আহমেদ ও মো. তানজিলুর রহমান এবং ভিভাসফট লিমিটেডের ডিজিটাল মার্কেটিং সুপারভাইজার কাজী মো. আবিদ ও সিনিয়র কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট আসাদুল ইসলাম মজুমদার তানজিল।
//ডিবিটেক/কেএনভি/এনএপি/সিপিএম//





