রূপপুর প্রকল্প নিয়ে পাকশীতে বিজ্ঞানভিত্তিক সেমিনার
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ও পরিবেশগত সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়াতে পাবনার পাকশীতে সেমিনার ও গম্ভীরা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অংশীজনদের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক ধারণা তুলে ধরা হয়।
পাকশী রেলওয়ে কলেজ-এ ২০ মে, মঙ্গলবার ‘লেকচার সিরিজ: পারমাণবিক বিদ্যুৎ — মিথ ও বাস্তবতা এবং জনস্বার্থ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, রিঅ্যাক্টর ফিজিক্যাল স্টার্ট-আপ ও পাওয়ার এসকেলেশন, নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সুরক্ষা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় প্রকল্পটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে প্রচলিত ভুল ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিক হায়দার। সভাপতিত্ব করেন পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন মো: খাইরুল ইসলাম। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ নিরাপদ ও দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান হতে পারে, যদি আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখা হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর পক্ষে আলোচনায় অংশ নেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, গণমাধ্যম ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ, জনসংযোগ কর্মকর্তা কাজী মোহাম্মদ ইকবাল হাসানী এবং পারমাণবিক তথ্যকেন্দ্রের কমিউনিকেশন ম্যানেজার আহসান হাবিব।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এ এফ এম রাজিবুল আলম, এস এস এম তারিকজ্জামান, মো. শফি কামাল, মো. আশরাফুল আলম, মো. শফিকুল বারী এবং শিক্ষার্থী মো. সিয়ামসহ অন্যরা।
সেমিনারের পাশাপাশি একই প্রতিষ্ঠানে গম্ভীরা পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্মার্ট গম্ভীরা দল পরিবেশিত এ আয়োজনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ উৎপাদনে এর গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের বিজ্ঞানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পারমাণবিক শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা বাড়াবে।
ডিবিটেক//এসআই/এমইউএম//
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

