ঢাকায় পাকিস্তান হাই কমিশনে ‘মারকা-ই-হক’ দিবস উদযাপন
ঢাকা: ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন রোববার (১০ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মারকা-ই-হক’ (সত্যের লড়াই)-এর প্রথম বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধানের বার্তা পাঠ করা হয়। বার্তাগুলোতে ‘মারকা-ই-হক’ চলাকালে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণের সাহস, ত্যাগ এবং অটল সংকল্পের প্রতি শ্রদ্ধা […] The post ঢাকায় পাকিস্তান হাই কমিশনে ‘মারকা
ঢাকা: ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন রোববার (১০ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মারকা-ই-হক’ (সত্যের লড়াই)-এর প্রথম বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধানের বার্তা পাঠ করা হয়। বার্তাগুলোতে ‘মারকা-ই-হক’ চলাকালে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণের সাহস, ত্যাগ এবং অটল সংকল্পের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বার্তায় বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। একই সঙ্গে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। জম্মু ও কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, পাকিস্তান শুধু আত্মরক্ষায় সক্ষম নয়, বরং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের অটল অবস্থানের কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি বলেন, ভারতের ‘বিনা উস্কানির আগ্রাসনের’ বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল।
পাকিস্তানি শিক্ষার্থী ও সম্প্রদায়ের সদস্যসহ অন্যান্য বক্তারাও ‘মারকা-ই-হক’ চলাকালে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার জন্য পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।

ঢাকায় পাকিস্তান হাই কমিশনে ‘মারকা-ই-হক’ দিবস উদযাপন – ছবি : সংগৃীত
অনুষ্ঠান উপলক্ষে চ্যান্সারিতে ‘মারকা-ই-হক’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও বীরত্ব তুলে ধরে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে পাকিস্তানের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
The post ঢাকায় পাকিস্তান হাই কমিশনে ‘মারকা-ই-হক’ দিবস উদযাপন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



