নারীদের STEM-এ নতুন সম্ভাবনার সুযোগ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ নিয়ে রুয়েটে সেমিনার

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ নিয়ে রুয়েটে সেমিনার
১৪ এপ্রিল, ২০২৬ ০০:১৭  

শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণে যুক্তরাজ্যের স্কলারশিপ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিএসই সেমিনার কক্ষে ১৩ এপ্রিল, সোমবার অনুষ্ঠিত  ‘Session on Scholarship Opportunities in the UK, with Special Emphasis on Women in STEM Fields’ শীর্ষক এই সেমিনারে যুক্তরাজ্যে পড়াশোনার বিভিন্ন স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া, ফান্ডিং সুবিধা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ–এর উচ্চশিক্ষা বিষয়ক প্রোগ্রাম কো-অর্ডিনেটর সরকার আসিফ ইকবাল। তিনি বলেন, যুক্তরাজ্যে স্কলারশিপ পেতে সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ। অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন করলে প্রতারণার ঝুঁকি কমে এবং ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইনসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষার্থীরা বাস্তবধর্মী তথ্য জানতে পারছে। বিশেষ করে STEM বিষয়ে নারী শিক্ষার্থীদের জন্য থাকা বিভিন্ন স্কলারশিপ ও প্রোগ্রাম তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ

আয়োজকরা জানান, সেমিনারটি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। 

ডিবিটেক/এমআর/ইকে