১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান
ভি৭০ এফই অথবা ভি৭০ কিনে অথবা প্রি-অর্ডার করে পহেলা বৈশাখে যমুনা ফিউচার পার্কে তাহসানের সঙ্গে দেখাস করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। পার্কের লেভেল ৪, ব্লক-এ (স্টোর নম্বর: ৪এ-০২৪ডি ও সি২)-এ অবস্থিত ভিভো ব্র্যান্ড স্টোরে সেদিন একদিনের জন্য ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকা তাহসান রহমান খান।
আর এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে ভিভোর নতুন ‘ট্রাভেল পোট্রেট পার্টনার’ ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনের। দুপুর ৩টা থেকে শুরু হওয়া ইভেন্টে দর্শনার্থীরা সরাসরি তাহসানের সঙ্গে কথা বলার পাশাপাশি নতুন স্মার্টফোনগুলোর হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স নেওয়ার সুযোগ পাবেন।
প্রথম ২০ জন ক্রেতা যারা ভিভো ভি৭০ এফই অথবা ভি৭০ প্রি-অর্ডার বা ক্রয় করবেন, তারা পাবেন তাহসানের সঙ্গে সেলফি ও অটোগ্রাফের সুযোগ। সেই সাথে থাকবে এক্সক্লুসিভ গিফটস এবং ইভেন্টে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের সুবিধা।
১২ এপ্রিল, রবিবার ভিভো বাংলদেশ জানিয়েছে, এ উপলক্ষে যমুনার স্টোরটি সেদিন রূপ নেবে একটি প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ স্পেসে—থাকবে মজাদার গেমস, ফটোসেশন এবং আকর্ষণীয় পুরস্কার। তাহসান সরাসরি ভিজিটরদের সঙ্গে কথা বলবেন এবং বিজয়ীদের হাতে বিশেষ উপহার তুলে দেবেন।
ভিভো ভি৭০ এফই-তে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং শক্তিশালী ৭০০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। অন্যদিকে ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, যা পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করবে।
গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া প্রি-অর্ডারে ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং উপহার হিসেবে স্মার্টওয়াচ জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। ওয়েবে থাকছে ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ বেনিফিট।
ডিবিটেক/টিআরএস/ইকে







