১৪ এপ্রিল বিঞ্জে আসছে রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’

১৪ এপ্রিল বিঞ্জে আসছে  রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’
১২ এপ্রিল, ২০২৬ ১৩:০৭  

মোবাইল অপারেটর রবি’র এ্সক্লুসিভ পার্টনারশিপ ও বিডিটিকেস’র অর্থায়নে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে নন্দিত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এই ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে অভিনয় করেছেন দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসান।

গল্পের শুরু হয় একটি সাধারণ ভুল থেকে—ভুল ঠিকানায় পাঠানো ফুড ডেলিভারি। কিন্তু এই ছোট্ট ঘটনাই ধীরে ধীরে দুই অপরিচিত মানুষের জীবনকে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে।

প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী, যিনি সম্পর্কের আগে যুক্তি খোঁজেন এবং আবেগকে গ্রহণ করার আগে প্রশ্ন তোলেন।

বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে গভীর প্রশ্ন—এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?

শিহাব শাহীন এই ওয়েব ফিল্মে তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। বিঞ্জ-এর প্রত্যাশা, ‘তুমি আমি শুধু’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং ওটিটি প্ল্যাটফর্মে নতুন মাত্রা যোগ করবে।

ডিবিটেক/জেডআর/ইকে