শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার ঘোষণা
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
কার্যকর, বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর সফটওয়্যার তৈরি করতে পারলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এমন প্রকল্প তৈরি করতে হবে, যা সরাসরি সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে সক্ষম।
১২ এপ্রিল, রবিবার ‘স্কিল ইজ দ্য ফিউচার: ইউথ এমপ্লয়েবিলিটি সামিটে’ এ ঘোষণা দেন তিনি। ধানমন্ডি ড্যাফোডিল প্লাজায় গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই সামিট আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার শুরু থেকেই প্রতিজ্ঞাবদ্ধ দক্ষতাভিত্তিক সংস্কৃতি ও সমাজ গঠন করার বিষয়ে। আমাদের শিক্ষা হবে ক্যারিয়ার ভিত্তিক। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য দীর্ঘ কয়েক বছর সময় ও রিসোর্স ব্যয় করে। এই ব্যয়ের বিনিময়ে প্রাপ্তি থাকতে হবে, শিক্ষার্থীদের প্রাপ্তি হবে একটি সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার। সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা।
তিনি বলেন, আমাদের দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এ জন্য বিদেশিরা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুল থেকেই আমরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিষয়ে মাইন্ড সেট তৈরি করতে চাই। আমাদের সরকার জবাবদিহির সরকার। নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
ডিবিটেক/এসএ/ইকে
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

