৬ দিনে ভিউ ৬০ লাখের বেশি
৩ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কসম’। প্রকাশের মাত্র ৬ দিনের মধ্যেই এটি ৬০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এই প্রেমের নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে।
নাটকটিতে একটি প্রেমের গল্পে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির রসায়নকে নতুন করে ধরা দিয়েছে দর্শকদের সামনে।
গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠেছে চরমে।
নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই।
তিনি বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সেজন্যই হয় তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ।
ডিবিটেক/এসএ/ইকে



