ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টে বিব্রত আসল জাহিদ হাসান

ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টে বিব্রত আসল জাহিদ হাসান
১৪ অক্টোবর, ২০২৫ ০০:০০  

সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে অনেকটাই নীরব থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। তবে সাম্প্রতিক সময়ে তার নামে এমনকি তার পরিবারের ছবি ব্যবহার করে বেশ কিছু ভুয়া পেজ ও অ্যাকাউন্ট খোলা বেড়েছে। এসব অ্যাকাউন্টের একটিতে তো প্রায় লাখ ফলোয়ারও রয়েছে। এতে রীতিমতো বিব্রত এই গুণী অভিনেতা। 

এমন পরিস্থিতিতে জাহিদ হাসান নামের ভুয়া একটি ফেসবুক আইডি ও একটি পেজ সনাক্ত করে এর স্ক্রিনশট গত ১০ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন জাহিদ হাসান । এই ভুয়া জাহিদ হাসানদের কাছ থেকে ভক্ত ও সহকর্মীদের সতর্ক করে স্ক্রিনশট যুক্ত পোস্টে ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট ভক্তদের নজরে এনে তার নামে থাকা কোনো ভুয়া পেজ ও অ্যাকান্ট অনুসরণ না করতে অনুরোধ করেছেন তিনি। কেননা, নকল পেজ ও অ্যাকান্ট সনাক্ত করে দেয়া ওই স্ট্যাটাস দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে একই বার্তা পোস্ট করেছে। ধারণা করা হচ্আছে সল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে এমন অপকৌশল ব্যবহার করা হয়েছে। 

বিষয়টি নিয়ে বেশ বিব্রত ও চিন্তিত জাহিদ হাসান তাই এখন ভক্তদের তার আসল ফেসবুক আইডির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ করছেন। এরইমধ্যে তারা ফেসবুক পেজে ২৫ হাজারের বেশি অনুসারি। 

নকল ফেসবুক নিয়ে জাহিদ হাসানের ভাষ্য, ‘আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এরা নানা কিছু লিখছে আমার হয়ে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন–সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।’