ফলোআপঃ

ফেসবুকে ফিরলো ভাইরাল 'তাজু ভাই‌ ২.০'

ফেসবুকে ফিরলো ভাইরাল 'তাজু ভাই‌ ২.০'
৬ এপ্রিল, ২০২৬ ১৫:৪৬  

ক‌য়েক ঘণ্টা ‘উধাও’ থাকার পর ৬ এপ্রিল, সোমবার ফের ফেসবু‌কে দৃশ‌্যমান হ‌য়ে‌ছে। ‘তাজু ভাই ২.০’

তাজুল ইসলা‌মের সহ‌যো‌গী শাহআলম হো‌সেন এ তথ‌্য জা‌নি‌য়ে ব‌লেন, ‘প্রযু‌ক্তিগত সাম‌য়িক সমস‌্যার কার‌ণে এমনটা ঘ‌টে‌ছিল। ক‌য়েক ঘণ্টা পর আবারও পেজ‌টি পাওয়া গে‌ছে। বর্তমা‌নে চলমান র‌য়ে‌ছে।’

এদিকে, ফি‌রে পাওয়ার পর নি‌জের পে‌জে তাজুল ইসলাম ছোট এক‌টি ভি‌ডিও বার্তা দি‌য়ে‌ছেন। ওই বার্তায় তি‌নি ব‌লেন, ‘আল্লাহর রহমতে আমি পেজটা ফি‌রে পে‌য়ে‌ছি। আলহামদু‌লিল্লাহ!’

এর আগে, র‌বিবার দুপু‌রে হঠাৎ ক‌রে পেজ‌টি ‘উধাও’ হ‌য়ে যায় ‘সরকারি রে‌টে জিলা‌পি বি‌ক্রির’ ক‌ন্টেন্ট ‌তৈ‌রি ক‌রে রাতারা‌তি ভাইরাল হওয়া কু‌ড়িগ্রা‌মের দ্বীপচর নারায়ণপু‌রের বা‌সিন্দা দিনমজুর তাজুল ইসলা‌মের ফেসবুক পেজটি। 

মাত্র ১০ হাজা‌রেরও কম ফ‌লোয়ার নি‌য়ে গত ২৮ মার্চ আক‌স্মিক ‘ভাইরাল’ হ‌য়ে যান ‘তাজু ভাই’। ২৬ মার্চ স্বাধীনতা দিব‌সে চর নারায়ণপুরের স্থানীয় এক‌টি বাজা‌রে ‘সরকা‌রি রে‌টে জিলা‌পি বি‌ক্রি হ‌চ্ছে’ শি‌রোনা‌মে নিজ পে‌জে এক‌টি ভি‌ডিও ছা‌ড়েন তাজুল। কথা বলার ধরনের কার‌ণে ভি‌ডিওটি ট্রলের উদ্দে‌শ্যে ব‌্যাপক শেয়ার হ‌তে থা‌কে। ত‌বে কিছু সম‌য়ের ব‌্যবধা‌নে প্রশংসায় ভাস‌তে থা‌কে তার একা‌ধিক ভি‌ডিও। প্রত‌্যন্ত চরাঞ্চ‌লের একজন সাধারণ ও স্বল্পশি‌ক্ষিত দিনমজুর হ‌য়েও এলাকার জন‌ভোগা‌ন্তি নি‌য়ে তৈ‌রি তার বি‌ভিন্ন ক‌ন্টেন্ট ব‌্যাপক শ‌েয়ার হ‌তে থা‌কে। মাত্র এক সপ্তা‌হের ব‌্যবধা‌নে তার পে‌জের ফ‌লোয়ার বে‌ড়ে এখন এক মি‌লিয়‌নের ওপর।

এদিকে, আক‌স্মিক পেজ‌টি উধাও হওয়ায় নে‌টি‌জেন‌দের ম‌ধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দি‌য়ে‌ছিল। তারা এজন‌্য তাজুল ইসলা‌মকে নি‌য়ে মে‌তে ওঠা অতি উৎসাহী ক‌ন্টেন্ট নির্মাতা‌দের দায়ী ক‌রে‌ছেন।
ডিবিটেক/ডিএইচই/এমইউআইএম