চুয়েটে কোয়ালিটি এস্যুরেন্স কমিটির ১২তম সভা অনুষ্ঠিত

চুয়েটে কোয়ালিটি এস্যুরেন্স কমিটির ১২তম সভা অনুষ্ঠিত
৩১ মার্চ, ২০২৬ ২২:০৮  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন লক্ষ্য নিয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর কোয়ালিটি এস্যুরেন্স কমিটির (কিউএসি) ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় একাডেমিক মান বজায় রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহমেদ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কিউএসি’র সদস্য সচিব অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

ডিবিটেক/আইইএম/ইকে