দাওয়াত দিয়ে মন্ত্রীকে লাইসেন্সিং গাইড লাইনের আপত্তি জানালেন আইএসপিএবি নেতারা

দাওয়াত দিয়ে মন্ত্রীকে লাইসেন্সিং গাইড লাইনের আপত্তি জানালেন আইএসপিএবি নেতারা
২৯ মার্চ, ২০২৬ ০৮:১৮  

সম্ভাব্য দিন কিছুটা পিছিয়ে আগামী ১৩-১৫ এপ্রিল রাজধানীর চীন মৈত্রীতে বসতে যাচ্ছে  ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে কেন্দ্র করে দেশের টেলিমেডিসিন, ই-এডুকেশন, নজরদারি ও ঘরোয়া নিরাপত্তা ব্যবস্থার মতো সেবায় নতুন মাইলফলক রচনায় এই মেলার আয়োজন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। 

মেলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে প্রধান অতিথি করতে ঈদের পর প্রথম কার্যদিবস, ২৯ মার্চ, রবিবার সচিবালয়ে গিয়েছিলেন আইএসপিএবি নেতারা। এসময় মন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সচিব ও শীর্ষ কর্মতাদেরও মেলায় অংশ গ্রহণের নিমন্ত্রণ জানানো হয়। 

সূত্রমতে, দাওয়াত দেয়ার ফাঁকে মন্ত্রীর সঙ্গে বৈঠকে লাইসেন্সিং গাইড লাইন এবং অ্যাক্টিভ শেয়ারিং নিয়েও সংগঠনের পক্ষ থেকে সাধারণ সদস্যদের দাবি তুলে ধরা হয়। লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ছয় মন্ত্রণালয়ের অনুমতি নেয়া, বিভাগীয় আইএসপি, আইআইজি ইত্যািদি বিষয়ে নতুন লাইসেন্স নীতিমালার সাংঘর্ষিক বিষয় মন্ত্রীকে সবিস্তারে অবহিত করা হয়।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়ার নেতৃত্বে এসময় আইএসপিএবি কার্যনির্বাহী কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডিবিটেক/ডিএইচই/এমইউএম