দেরির অতিরিক্ত সময়ে চলছে আইএসপিএবি'র ভোট
অতিরিক্ত সময়ে গড়ালো আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ। দেরিতে শুরু করায় ভোট গ্রহণ চলেবে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে বেলা চারটা পর্যন্ত সাধারণ ক্যাটাগরিতে ২৬৩ ভোটের মধ্যে জমা পড়েছে ২২৭ ভোট। অপরদিকে সদস্যদের ৬৫০ ভোটের মধ্যে জমা পড়েছে ৫৫৩ ভোট।
শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে নিরধারিত সময়ের ৩০ মিনিট পরে ১০টি বুথে শুরু হয় দুই ক্যাটাগরির ভোট গ্রহণ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট, মোহাম্মদ আলী এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো: এরশাদ হোসেন (রাশেদ) এবং জেনারেল, এডভোকেট রাকিব হোসেন।
নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড: একে এম শামছুল ইসলামের সঙ্গে সদস্য হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লে: কর্ণেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ওমো: নিহার হোসেন (ফারুক) দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে এবার দুই ক্যাটাগরিতে মোট ভোটার ৯২৪ জন। দেশের বিভিন্ন বাণিজ্য সংগঠনে প্রশাসক বসলেও ভোটের মাধ্যমেই নতুন নেতৃত্ব নির্বাচিত করতে চান এই সংগঠনের নেতারা। সে লক্ষ্যেও একাট্টাও তারা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে প্রচার প্রচারণা চালিয়ে গেছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নয় পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে চার পদের বিপরীতে প্রার্থী ১০ জন।



