সিলকনভ্যালিতে কর্মরত প্রকৌশলীদের স্বাধীনতা দিবস পালন
স্বধীনতার ৫৫ বছরের উপলক্ষে সিলিকন ভ্যালিতে আলোচনা সভা করেছে বাংলাদেশের প্রকৌশলীরা। প্রায় অর্ধশত প্রকৌশলীর উপস্থিতিতে প্রযুক্তিতে বাংলাদেশকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন টেকনোলজি হাব সিলিকন ভ্যালিতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা।
স্থানীয় সময় ২৬ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রবাস জীবনেও স্বধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন প্রকৌশলীরা। আলোচনায় অংশগ্রহণ করেন আজিজ চৌধুরী, ফাইয়াজ জামান, মীর আনোয়ার, শাহীন সাঈদ, জিসান খান, ফাইয়াজ নুর, ইমরান , জালাল মাহমুদ সহ অনেকে।
সান ফ্রান্সিসকো বে এরিয়া (সিলিকন ভ্যালি) বি এন পি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনার শুরুতে ফাতেহা পাঠ করেন শাহীন সাঈদ।
ডিবিটেক/এনএ/ইকে



