চুক্তিতে এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া

চুক্তিতে এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া
২৪ মার্চ, ২০২৬ ১৬:৫৯  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া। ২৪ মার্চ, মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়, এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মো. আব্দুর রশীদ মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘চলতি দায়িত্ব’ প্রদান করা হলো।

আব্দুর রশীদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) থাকার সময় গত বছরের ৪ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। গত বছরের শেষের দিকে অবসরে যান তিনি।

আব্দুর রশীদ মিয়া ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজি (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আব্দুর রশীদ মিয়া জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিশিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হন।

পরবর্তীতে ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।

ডিবিটেক/এসএইচ/ইকে