ক্যাসপারস্কি ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটিতে যুক্ত হলো এআই ফিচার
ক্লাউডভিত্তিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে এআই-চালিত নতুন ফিচার যুক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। সর্বশেষ আপডেটে ‘ক্যাসপারস্কি কনটেইনার সিকিউরিটি’ (কেসিএস)-তে ওপেনএআই এপিআই সংযুক্ত করার ফলে প্রডাক্টে নতুন অ্যাডভান্স প্রো লাইসেন্স সুবিধা যুক্ত হয়েছে।
৮ মার্চ, রবিবার ক্যাসপাস্কি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক ব্যাখ্যা পাওয়া যাবে, যা তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি নিরাপত্তা টিমের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। আধুনিক ডেভওপস ও হাইব্রিড ক্লাউড পরিবেশের জন্য তৈরি এই সলিউশনটি বিভিন্ন ওয়ার্কলোড, কুবেরনেটিস ক্লাস্টার এবং ক্লাউড প্ল্যাটফর্মের ওপর কেন্দ্রীয় নজরদারি নিশ্চিত করে।
নতুন আপডেটের ফলে কনটেইনার ইমেজ স্ক্যানিংয়ের ফলাফল এখন তৃতীয় পক্ষের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে তৈরি স্বয়ংক্রিয় ব্যাখ্যা ও ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন ক্যাসপারস্কির ক্লাউড ও নেটওয়ার্ক সিকিউরিটির সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার অ্যান্টন রুসাকভ-রুদেঙ্কো।
তিনি বলেন, “বিভিন্ন শিল্পখাতে এআই ব্যবহারের গতি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলো ক্রমেই কনটেইনারভিত্তিক পরিবেশের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এতে নিরাপত্তা টিমের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই চাপ কমাতে আমরা ক্যাসপারস্কি ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটিতে এআই ইন্টিগ্রেশন যুক্ত করেছি। এর মাধ্যমে সাইবার নিরাপত্তা পেশাজীবীরা বিশেষ করে যারা কনটেইনার সিকিউরিটিতে নতুন অথবা সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। পারফরম্যান্স উন্নয়ন ও বাড়তি ইন্টিগ্রেশন সুবিধার সঙ্গে মিলিয়ে এই সলিউশন প্রতিষ্ঠানগুলোকে ক্লাউড পরিবেশ আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখতে এবং একই সঙ্গে তাদের কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।”
ক্যাসপাস্কি বলছে, নতুন আপডেটে সিঙ্গেল সাইন-অন (এসএসও) ইন্টিগ্রেশন এবং মাল্টি-ডোমেইন অ্যাকটিভ ডিরেক্টরি সাপোর্ট যুক্ত করা হয়েছে যা বড় পরিসরে সিস্টেম পরিচালনা সহজ করবে। পারফরম্যান্স উন্নত করতে ইমেজ স্ক্যানিং প্রক্রিয়াকেও আরও দক্ষ করা হয়েছে এবং ইউএক্স/ইউআই-তেও আনা হয়েছে প্রয়োজনীয় আপডেট। পাশাপাশি লাইট এজেন্ট কম্পোনেন্ট আপডেটের মাধ্যমে উইন্ডোজ ও লিনাক্স প্ল্যাটফর্মে সামগ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়ানো হয়েছে।
ডিবিটেক/আরআই/ইকে







