সামরিক জাদুঘরে চালু হলো অ্যাপভিত্তিক ‘ইয়েস পার্কিং’ সেবা
আন্তর্জাতিক ডেস্ক ১৭ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৭ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘর–এ দর্শনার্থীদের গাড়ি পার্কিং আরও সহজ ও সুশৃঙ্খল করতে চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা। ডিজিটাল এই পার্কিং সল্যুশন চালু করেছে বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেড। জাদুঘর এলাকায় পার্কিং সেবাটি বৃহস্পতিবার থেকে মঙ্গলবার প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। শুক্রবার সেবা পাওয়া যাবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত। জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার পার্কিং সেবা বন্ধ থাকবে।
পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে মোটরসাইকেলের জন্য ৩০ টাকা, কারের জন্য ৫০ টাকা এবং এমপিভি, এসইউভি ও অন্যান্য বড় যানবাহনের জন্য ১০০ টাকা।
৮ মার্চ, রবিবার থেকে জাদুঘর প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু হয়েছে। এর ফলে দর্শনার্থীরা এখন অ্যাপভিত্তিক অনলাইন বুকিং ও ব্যবস্থাপনার মাধ্যমে সহজেই পার্কিং সুবিধা নিতে পারবেন। শুধু জাদুঘরের দর্শনার্থীরাই নন, আশপাশের এলাকার যেকোনো গাড়িচালকও নির্ধারিত ফি পরিশোধ করে এখানে গাড়ি বা মোটরসাইকেল পার্ক করতে পারবেন।
‘ইয়েস পার্কিং’ প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা সহজেই খালি পার্কিং স্পেস খুঁজে পেতে পারেন, আগাম বুকিং করতে পারেন এবং অ্যাপের মাধ্যমেই পার্কিং ফি পরিশোধ করতে পারেন। রিয়েল-টাইম আপডেট ও সহজ নেভিগেশন সুবিধার কারণে এটি দর্শনার্থীদের জন্য একটি নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত পার্কিং অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, ‘ইয়েস পার্কিংয়ের মতো ডিজিটাল সমাধান দর্শনার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সঙ্গে এটি আশপাশের যাতায়াতকারীদের জন্যও একটি নির্ভরযোগ্য পার্কিং সুবিধা দেবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক স্থানে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা নাগরিক সেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
পার্কিং স্পেস আগাম বুক করতে ব্যবহারকারীরা Yes Parking অ্যাপটি Google Play Store বা Apple App Store থেকে ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া জাদুঘরের প্রবেশপথে থাকা ‘ইয়েস পার্কিং’ এজেন্টদের সহায়তায় সরাসরিও পার্কিং বুক করার সুযোগ থাকবে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সামরিক জাদুঘরে এই উদ্যোগ স্মার্ট নগর সেবা বাস্তবায়নের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও প্রযুক্তিনির্ভর পার্কিং ব্যবস্থাপনা চালুর পথ তৈরি করবে।
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

