কোনো বৈষম্য মেনে নেবে না আইএসপিএবি

কোনো বৈষম্য মেনে নেবে না আইএসপিএবি
২৮ জুন, ২০২৫ ১৩:৩২  
২৮ জুন, ২০২৫ ১৩:৪৩  

লেভেল প্লেইং সৃষ্টি করতে আইএসপি লাইসেন্স নিয়ে দেশে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সেবা চালুর দাবি করেছে আইএসপিএবি। আইএসপিরা যেভাবে বিভিন্ন নিয়ম-কানুন, অনুশাসন মেনে ব্যবসা করছে এক মাস ধরে দেশে উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়া স্টারলিংকেও ধূসরতা থেকে বের হয়ে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করুক এবং এক্ষেত্রে দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে আশা করছেন এই খাতের ব্যবসায়ীরা।  

দেশের আইএসপিগুলো ক্যাশ বিক্রি করছে দাবি করা হলেও একজন ব্যবসায়ীও ক্যাশ বিক্রি করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইএসপিএবি সভাপতি। তিনি বলেছেন, গ্রাহকের চাহিদার ভিত্তিতে মানসম্মত সেবা দিতে গ্রাহকের কাছে ক্যাশ সরবরাহ করা হয়। ব্যবসায় নানা বৈষম্য সৃষ্টি করেও ব্যাসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই বিটিআরসি ইন্টারনেটের দাম ৫০০ থেকে ৪০০ টাকায় চাপেয়ে দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন, এটা মেনে নেয়া হবে না।  

২৮ জুন, শনিবার রাজধানীর মহাখালীতে রাওয়া কপ্লেক্সে অনুষ্ঠিত টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য দেন ইন্টারনেট ব্যবসায়ী নেতারা। 

তাদের মতে, আইএসপি ছাড়া সবার জন্য ফ্লোর ও সিলিং বেধে দেয়া হয়েছে। কিন্ত আইএসপি-দে শুধুমাত্র  সিলিং বেধে দিয়ে যুদ্ধে নামিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আইএসপি ব্যবসায়ীদের দাবি তাদেরও ফ্লোর প্রাইস দেয়া হোক। এনটিটিএনদের জন্য এক দেশ এক রেট করা হোক। মোবাইল অপারেটরদেরও ফ্লোর ও সেলিং প্রাইস বেধে দেয়া হোক। জুলাই থেকে বিটিআরসি প্রস্তাবিত ৪০০ টাকার ইন্টারনেটের বদলে ৮০০ টাকায় দেশজুড়ে মান সম্মত সেবা দেয়া প্রতিশ্রুতি দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি। 

এসময় আইএসপিএবি সভাপতি বলেছেন, আমরা রেভিনিউ শেয়ার কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। আমরা চাই আমাদের অ্যাক্টিভ শেয়ারিং দিয়ে এই খাত বৈষম্যমুক্ত করা হোক। ব্যবসায়ীরা নয় সোশ্যাল অবলিগেশনের দায়িত্ব সরকারের। 

টিআরএনবি সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, আজীবন সদস্য মোবারক হোসেন, সাবেক সভাপতি ইমদাদুল হক, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে গুরুত্বারোপ করে টিআরএনবি সভাপতি। এসময় টিআরএনটি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন উপস্থিত ছিলেন।