বাংলাদেশে হায়ারের প্রিমিয়াম এক্স৯ ওয়াশার-ড্রায়ার উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক ১৭ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৭ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকায় জমকালো আয়োজনে ফ্ল্যাগশিপ এক্স৯ সিরিজের প্রিমিয়াম অল-ইন-ওয়ান ওয়াশার-ড্রায়ার উন্মোচন করেছে বৈশ্বিক হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার। নতুন এই মডেলটি (HWD140-BPD14387GNU1) দেশের বাজারে আনতে সহযোগিতা করছে ইলেকট্রনিক্স রিটেইল প্রতিষ্ঠান ট্রান্সকম ডিজিটাল।
বিশ্ব নারী দিবসকে সামনে রেখে রাজধানীর একটি প্রিমিয়াম শোরুমে কাপড় শুকানোর এই ইলেকট্রিক যন্ত্রটির নতুন সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় জানানো হয়, একটি আলাদা মোটরের মাধ্যমে ড্রামের ভেতরে বাতাস প্রবাহিত করে কাপড়কে দীর্ঘ সময় সতেজ রাখতে সহায়তাকারী ‘আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি’র সঙ্গে এতে রয়েছে স্মার্ট ডোজিং, এসেন্স ওয়াশ এবং ডুয়াল স্প্রে প্রযুক্তি, যা প্রতিবার ধোয়ায় স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করে। বিল্ট-ইন ওয়াই-ফাই সুবিধা থাকায় ব্যবহারকারীরা ‘HaiSmart’ অ্যাপের মাধ্যমে দূর থেকে মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
৮ মার্চ, রবিবার হায়ার জানায়, উন্নত নান্দনিক ডিজাইন ও এআইভিত্তিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি X9 সিরিজ বাংলাদেশের ওয়াশিং মেশিন বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে। এতে রয়েছে ভাইব্রেন্ট ‘কালার এআই ডিসপ্লে’ এবং ‘এআই ওয়াশ’ প্রযুক্তি, যা কাপড়ের ধরন ও ওজন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশিং সাইকেল নির্ধারণ করতে সক্ষম।
উদ্বোধনী অনুষ্ঠানে হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, X9 সিরিজ হায়ারের লন্ড্রি প্রযুক্তিতে উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের ও এআই-চালিত লন্ড্রি প্রযুক্তি পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, হায়ারের এই প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ারটি তাদের পণ্যের তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গ্রাহকেরা উন্নত সেবা ও লাইফটাইম মোটর ওয়ারেন্টির সুবিধা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
হায়ার জানায়, বড় ধারণক্ষমতা, মার্জিত ডিজাইন এবং আধুনিক স্মার্ট প্রযুক্তি সমন্বিত এই প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ারটি এখন দেশজুড়ে ট্রান্সকম ডিজিটালের শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে।
ডিবিটেক/এজেড/ইকে
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

