২০০ টাকায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট অনলাইনে
বাংলাদেশ-পাকিস্তান আন্তর্জাতিক ওয়ানডে সিরিজের টিকিটি বিক্রি হচ্ছে অনলাইনে। গোবিসিবিটিকিট.কম.বিডি ওয়েব ঠিকানায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের খেলা। রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করা যাচ্ছে।
মিরপুর শের-ই-বাংলায় এক সপ্তাহেই তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির টিকিট বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এরপর রয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি। এই দুটি গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ১০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম (আপার এবং লোয়ার) ২০০০ টাকা। সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে।
চার মাসের বেশি সময় পর আগামী ১১ মার্চ থেকে আন্তর্জাতিক ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
ডিবিটেক/এমএআর/এমইউএম







