‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’: দারাজের ৩.৩ ঈদ সেলে ৮০% পর্যন্ত ছাড়

‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’: দারাজের ৩.৩ ঈদ সেলে ৮০% পর্যন্ত ছাড়
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০৩  

‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ থিমে নিজেদের বছরের অন্যতম বড় ক্যাম্পেইন ‘৩.৩ ঈদ সেল’ ঘোষণা করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ঈদকে সামনে রেখে আগামী ১৮ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে মেগা ডিল, ব্র্যান্ড কোলাবরেশন ও পেমেন্ট পার্টনারদের বিশেষ ছাড়।

ক্যাম্পেইনজুড়ে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে মিলছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, আর হট ডিলে পাওয়া যাচ্ছে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি রয়েছে ব্র্যান্ড ফ্ল্যাট ডিসকাউন্ট, সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল—সব ক্যাটাগরিতেই থাকছে বিশেষ অফার।

দারাজের ‘চয়েস’ চ্যানেলে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা আরও জোরদার করা হয়েছে। ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ফ্রি ডেলিভারি সুবিধা মিলবে। বড় পরিবারের কেনাকাটায় এটি বাড়তি সাশ্রয় দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন থাকছে ‘পাগলা ফ্ল্যাশ’ ডিল—ভোর ৪টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট পণ্যে অতিরিক্ত ১০% ছাড়। ২, ৫, ৭, ৯ ও ১২ মার্চ আয়োজন করা হবে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে ফ্ল্যাট ৩০% বা ৫০% ডিসকাউন্ট মিলবে। এছাড়া ৬ ও ১৩ মার্চ রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ‘জুম্মা নাইটস’ অফারে ন্যূনতম ৩৪৯ টাকার অর্ডারে ৯% ডিসকাউন্ট ভাউচার উপভোগ করা যাবে।

ক্যাম্পেইনে যুক্ত হয়েছে ‘সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়া’ টিকিট গিভঅ্যাওয়ে। অন্তত একটি সিলন পণ্য কিনে সর্বোচ্চ অর্ডারদাতা গ্রাহক জিতে নিতে পারবেন এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ টিকিট।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমেও থাকছে বিশেষ সুবিধা। বিকাশ, নগদ, সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক মিলবে।

দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, ঈদ উপলক্ষে প্রতিটি পরিবার যেন সাশ্রয়ী দামে সেরা পণ্য সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ‘৩.৩ ঈদ সেল’। গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে অফার উপভোগের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/এজেড/ইকে