ই-ক্যাব সহায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সদস্যদের সেবা পুর্ণোদ্যমে চালু ও বিদ্যামান চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে করণীয় নিয়ে নবগঠিত সহায়ক কমিটির সঙ্গে বৈঠক করলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ।
২৮ ফেব্রুয়ারি, শনিবার ধানমন্ডির ই-ক্যাব অফিসে অনুষ্ঠিত বৈঠকে একাধিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের মাধ্যমে অফিস কার্যক্রম গতিশীল করা, সদস্যদের ডেটাবেজ হালনাগাদ করণ এবং সংগঠনের আস্থা ফিরিয়ে আনার ওপর সবিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সহায়ক কমিটির সদস্য জান্নাতুল হক, কাজী মুকিতুজ্জামান, জিয়া আশরাফ, মোহাম্মদ সাহাব উদ্দিন, আব্দুস সালাম, মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, সৈয়দ উছোয়াত ইমাম, সাইফুল ইসলাম, হোসনে আরা নুরী এবং মাস্টার মোহাম্মদ আনোয়ার সাদাৎ উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে নতুন কমিটির সদস্যদের নিয়ে জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন ও দোআ অনুষ্ঠানে যোগ দেন ই-ক্যাব প্রশাসক।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে







