শক্তিশালী ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে: টেকনোর নতুন দুই স্মার্টফোন বাজারে
লোকাল ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৯ নভেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২৭ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২ এপ্রিল, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৪ মার্চ, ২০২৬
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে ও উন্নত ক্যামেরা সুবিধাসহ নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে টেকনো বাংলাদেশ। ‘ক্যামন ৫০ সিরিজ’ ও ‘পোভা কার্ভ ২ ফাইভজি’—দুই মডেলেই রয়েছে ৪৫ ওয়াট সুপার চার্জ প্রযুক্তি, ফলে অল্প সময়ে দ্রুত চার্জ দেওয়া যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
টেকনো ক্যামন ৫০ সিরিজ’ -এর ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লেতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকায় গেমিং ও ভিডিও দেখায় পাওয়া যাবে মসৃণ অভিজ্ঞতা। পেছনে রয়েছে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, আর সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম বলে দাবি করেছে টেকনো।
৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এই ফোনে রয়েছে টেকনো এআই স্যুইট, যার মাধ্যমে এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ টু ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস ও এআই লাইটমাস্টার ব্যবহার করা যায়। ৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটির দাম (ভ্যাট ছাড়া) যথাক্রমে ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৪৯৯ টাকা।
অন্যদিকে টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি মডেলে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে টানা তিন দিন ব্যবহারের সুবিধা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লের এ ফোনেও রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। সামনে ১৩ মেগাপিক্সেল ও পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি এআই নয়েজ ক্যানসেলেশন সুবিধাও রয়েছে।
পোভা কার্ভ ২ ফাইভজি মডেলের দাম ভ্যাট ছাড়া ৩৬ হাজার ৯৯৯ টাকা বলে জানিয়েছে টেকনো বাংলাদেশ।
ডিবিটেক/এফএ/ইকে
এ এইচ এম. বজলুর রহমান ১০ এপ্রিল, ২০২৬
সাকিফ শামীম ৮ এপ্রিল, ২০২৬
আশফাক সফল ৬ এপ্রিল, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৫ জানুয়ারি, ২০২৬
২৬ ফেব্রুয়ারি, ২০২৫
২০ অক্টোবর, ২০২৫
১৫ এপ্রিল, ২০২৬
১৫ এপ্রিল, ২০২৬
১৫ এপ্রিল, ২০২৬
Total Vote: 2
আশীর্বাদ
Total Vote: 11
আস্থাশীল



