নতুন মন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গে এমটব নেতাদের সাক্ষাৎ
এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নেতৃত্বে মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এমটবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জিয়াদ সাতারা, এমটবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, এমটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম; গ্রামীণফোনের স্টেকহোল্ডার রিলেশনস প্রধান আহমেদ আসিফ এবং রবি আজিয়াটার পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক শরীফ শাহ জামাল রাজ।
২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, এমটব সচিবালয় জানায়, ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংক্ষিপ্ত এই সাক্ষাতে এমটব নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে দেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক চিত্র, জাতি ও জনগণের উন্নয়নে এই খাতের অবদান এবং খাতটিতে বিদ্যমান সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। উভয় পক্ষ সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আগামীতে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন।
ডিবিটেক/এবিএম/এসএ







