ফ্রি ওয়াইফাই সেবা চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ফ্রি ওয়াইফাই সেবা চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
৮ মার্চ, ২০২৬ ০০:০০  
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসমূহে বিনামূল্যে (ফ্রি) ওয়াইফাই সেবা চালুর বিষয়ে ৭ মার্চ, শনিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি-এর প্রধান কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সূত্রমতে, বৈঠকে সাবমেরিন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলাম। 
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের রহমানস রেগনাম সেন্টারের ৮ম তলায় অনুষ্ঠিত এই আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে একটি কারিগরি প্রকৌশল ধারণা উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। 
ডিবিটেক/এসএম/ইকে